যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়: ওয়াশিংটনকে ইরানের কঠিন বার্তা


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2026

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়: ওয়াশিংটনকে ইরানের কঠিন বার্তা

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল শোচনীয় পরাজয়ের মুখে পড়ার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, সাধারণ মার্কিন নাগরিকরা এই নির্বাচনে যুদ্ধের বিপক্ষে রায় দিয়েছে।

বিশ্লেষকদের মতে, গত ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার জেরে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে, ইরান যুদ্ধ ও এর ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপ ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।

গালিবাফ তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, "বিবেক হোক বা জীবনযাত্রার ব্যয়—আমেরিকানরা বলেছে যুদ্ধে না। আমরা এই বার্তাকে সমর্থন করি।" একই সঙ্গে ওয়াশিংটন প্রশাসন যদি জনগণের এই রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে তার পরিণতি ভয়াবহ হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।