আশুগঞ্জে নিজ কার্যালয়ে এপিবিএন এসআইয়ের মর্মান্তিক আত্মহত্যা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2026

আশুগঞ্জে নিজ কার্যালয়ে এপিবিএন এসআইয়ের মর্মান্তিক আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা এলাকায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তালুকদার (৪৫)। বুধবার (৪ নভেম্বর) ভোরের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আশুগঞ্জ সার কারখানা এলাকার নিজ কার্যালয়সংলগ্ন আবাসিক কক্ষে অবস্থান করছিলেন এসআই জাহাঙ্গীর। ভোরের দিকে ওই কক্ষেই নিজের অস্ত্র দিয়ে তিনি গুলিবিদ্ধ হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও কী কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।