রাজধানীর কল্যাণপুরে বেড়িবাঁধ সড়কে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2026

রাজধানীর কল্যাণপুরে বেড়িবাঁধ সড়কে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। আজ বুধবার সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনের বেড়িবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরও অন্তত দুজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এই প্রাণহানির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।