গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2026

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

চলমান শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সেখানে পুলিশ ছাড়াও বিজিবি, এসআরবি ও আনসার মিলিয়ে মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আরিফ হোসাঈন জানান, গত সোমবার ১০ প্লাটুন বিজিবি দিয়ে শুরু হলেও পরিস্থিতির ধারাবাহিকতায় বুধবার তা বাড়িয়ে ১২ প্ল্যাটুন করা হয়েছে। এর পাশাপাশি ৮ প্লাটুন শিল্প পুলিশ রিজার্ভ বাহিনী (এসআরবি) ও ৫ প্লাটুন আনসার সদস্য মাঠে কাজ করছেন। পুরো কার্যক্রম তদারকি করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে প্রশাসনের এমন কঠোর অবস্থানের ফলে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।