ডিসেম্বর মাসে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যজনক ও আলোচনা সৃষ্টিকারী পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে আসিফ মাহমুদ লেখেন—
পোস্টটির সঙ্গে বিমানের কেবিনে বসে থাকা একটি ছবিও শেয়ার করেছেন এই রাজনৈতিক নেতা। ওই ছবিতে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে তারা ঠিক কোন দেশের উদ্দেশ্যে বা কোথায় রওয়ানা হয়েছেন, সে বিষয়ে পোস্টে কোনো স্পষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
পোস্টটি প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোস্টে প্রায় ৬৪ হাজার রিঅ্যাকশন পড়েছে।