এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর: ডিসেম্বরেই বিশেষ সম্পূরক পরীক্ষা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2026

এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর: ডিসেম্বরেই বিশেষ সম্পূরক পরীক্ষা

অভিন্ন প্রশ্নপটে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে কাঙ্ক্ষিত ফল না পাওয়া বা বড় বিপর্যয়ের মুখোমুখি হওয়া শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে আসছে সরকার। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া থেকে বাঁচাতে প্রথমবারের মতো বিশেষ সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে এই বিশেষ পরীক্ষা শুরু হতে পারে এবং চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই এর ফলাফল প্রকাশ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের তথ্য অনুযায়ী, এই পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নিয়ম ও শর্ত রয়েছে:

এর আগে গত ৩১ অক্টোবর ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার এই পরিকল্পনার কথা জানান।

উল্লেখ্য, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।