নওগাঁ কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাবের মৃত্যু


মোঃ সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 04-11-2026

নওগাঁ কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাবের মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে আটক বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।


হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ১ চিকিৎসক  জানান, আনুমানিক  দুপুর ১২টার দিকে জাকির হোসেনের মৃত্যু হয়। তাঁকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে কী কারণে তিনি মারা গেছেন, তা ওই চিকিৎসক তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননিজেলা কারাগারের সুপার রতনা রায় জানান, জাকির হোসেন নবাব একটি বিস্ফোরক মামলায় আটক ছিলেন। মঙ্গলবার সকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। কারা সুপার আরও জানান, হাসপাতালে তাঁর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা নিশ্চিত তথ্য তিনি তখনো পাননি।


জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।


কারা হেফাজতে থাকা অবস্থায় তাঁর মৃত্যুর ঘটনায় মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিক তথ্যের এখন ও জন্য যায় নাই।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।