বাংলাদেশি নাগরিকদের জন্য শেনজেন ভিসা প্রক্রিয়াকরণসহ এ সম্পর্কিত সব ধরনের সেবা দেওয়া আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে ঢাকার সুইডিশ দূতাবাস। গত সোমবার (২ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, শেনজেন ভিসা নিয়ে কোনো ধরনের তথ্য, নির্দেশনা বা সহায়তা দেওয়ার এখতিয়ার এখন আর তাদের নেই। ফলে এখন থেকে আবেদনকারী ও স্পন্সরদের ভিসা সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির (Swedish Migration Agency) সঙ্গে যোগাযোগ করতে হবে।
শেনজেন ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ।
আবেদনকারীদের ব্যক্তিগত মামলার বিষয়াদি।
আমন্ত্রণপত্র (Invitation Letter) সংক্রান্ত সহায়তা।
ভিসা সংক্রান্ত যেকোনো আপিল বা পুনর্বিবেচনার বিষয়।