নন্দীগ্রামে আড়াই কোটি টাকার বেশি ব্যয়ে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-11-2026

নন্দীগ্রামে আড়াই কোটি টাকার বেশি ব্যয়ে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের অর্থায়নে ও বাস্তবায়নে একটি আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৮৫৯ টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই ভবনটি স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মোশারফ হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি ডাকবাংলোর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। এই প্রকল্প বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা, বিভিন্ন দাপ্তরিক কাজে নন্দীগ্রামে আগত অতিথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উন্নত আবাসন ও দাপ্তরিক সুবিধার আওতায় আসবেন। পাশাপাশি নন্দীগ্রাম উপজেলা পরিষদ এলাকায় সরকারি সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

এছাড়াও স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমনসহ অন্যান্য নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, এই আধুনিক ডাকবাংলো নির্মাণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরকারি অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং দাপ্তরিক কাজের পরিবেশ আরও সুদৃঢ় হবে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।