কাশিয়ানীর ভাটিয়াপাড়াতে চর্তুমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়ি চালক নিহত আহত - ৩


মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 03-11-2026

কাশিয়ানীর ভাটিয়াপাড়াতে চর্তুমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়ি চালক নিহত আহত - ৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও তিন জন।


নিহত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৫)। সে কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া আমিন শেখের ছেলে।


প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে উল্টাপথে মোড় ঘুরতে গিয়ে প্রথমে একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগায়। কাভার্টভ্যানটির সামনেই দাড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে সেটি গিয়ে পড়ে আরেকটি লোকাল বাসের উপর। এসময় পাশেই ইঞ্জিনচালিত একটি ভ্যানগাড়ি থাকায় গাড়ির চালক দোলা পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।


এ বিষয়ে কাশিয়ানী হাইওয়ে থানার এস.আই মোঃ রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু দূর্ঘটনাটি কিছুক্ষন আগে ঘটেছে তাই বিস্তারিত তিনি বলতে পারছেন না।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।