গোপালগঞ্জে মাদক ও বিক্রির টাকাসহ এক ব্যবসায়ী আটক


মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 03-11-2026

গোপালগঞ্জে মাদক ও বিক্রির টাকাসহ এক ব্যবসায়ী আটক

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে তেরোশ ৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ নাইমুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প ।


এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এসময় মাদক, মাদক বিক্রির ও একটি মোটরসাইকেলসহ নাইমুরকে আটক করা হয়। এ সময় তাঁর সাথে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে যান।


এসআরবি জানায়,এ ঘটনায় আটক ও পলাতক দুজনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 


পরে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।