বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপ ফের ৩ দিনের রিমান্ডে


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-11-2026

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপ ফের ৩ দিনের রিমান্ডে

নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে প্রত্যক্ষ পরিচয় করিয়ে দিতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (আজ) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।



অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, "ইতিহাস ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্ম দেশপ্রেমিক, মানবিক ও সংস্কৃতিমনস্ক নাগরিক হিসেবে গড়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা।"

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম জানান, পাঠ্যপুস্তকের গণ্ডির বাইরে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নান্দনিকতা বিকাশই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রাথমিক পর্যায়ে এক বছর মেয়াদী এই সমঝোতা স্মারক কার্যকর থাকবে এবং পর্যালোচনার সাপেক্ষে এর মেয়াদ ও পরিধি পরবর্তীতে আরও বাড়ানো হবে। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।