দুদকের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন মো. হাসানুজ্জামান ও রুবিনা ফেরদৌসী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-11-2026

দুদকের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন মো. হাসানুজ্জামান ও রুবিনা ফেরদৌসী

দুর্নীতি দমন কমিশনে (দুদক) শীর্ষ পর্যায়ে রদবদল এনেছে সরকার। যুগ্মসচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত মো. হাসানুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত রুবিনা ফেরদৌসী। নতুন এই দায়িত্বের পাশাপাশি তাঁদের মন্ত্রিপরিষদ বিভাগেও ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২ নভেম্বর জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তাকে আগামী ৮ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

এদিকে, এই রদবদলের অংশ হিসেবে দুদকে কর্মরত দুই মহাপরিচালককে অন্য দপ্তরে বদলি করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার আবু হেনা মোস্তফা জামানকে পরিকল্পনা কমিশনের প্রধান এবং যুগ্মসচিব মোহাম্মদ নাজমুল হাসানকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।