<p><br></p>
১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকরের দাবিতে গণমিছিল করছে এনসিপি
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকরের দাবিতে গণমিছিল করছে এনসিপি


জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শনিবার বিকেল সোয়া চারটায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের মাথা থেকে এই মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্বে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মিছিলে ‘গৃহপালিত বিরোধী দলের বিচার করো’, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো’, ‘শ্রমিক হত্যার বিচার চাই’, ‘ব্যাংক লুটের বিচার চাই’—এমন বিভিন্ন লেখা–সংবলিত প্ল্যাকার্ড নিয়ে যোগ দিয়েছে দলটির হাজারো নেতা–কর্মী।

এ সময় নেতা–কর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’, ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে’, ‘লীগ ধর, জেলে ভর’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

এনসিপি ছাড়াও গণমিছিলে অংশ নেয় জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরা। মিছিলটি শাহবাগ মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন এনসিপি নেতারা।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরীফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির এই গণমিছিল। তিনি বলেন, ‘আমরা চাই সরকার এই বিচারপ্রক্রিয়া দ্রুত করুক।’

এদিকে এনসিপির গণমিছিল শুরু হলে কাজী নজরুল ইসলাম এভিনিউর বাংলামোটর ও কাওরান বাজার অংশে যানযট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা।



শেয়ার করুন