<p><br></p>
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ১১:৪৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বাংলাদেশিসহ ৯৫ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২৫
বাংলাদেশিসহ ৯৫ অভিবাসী আটক


মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ অভিবাসীকে আটক করা হয়েছে। সেলাঙ্গর রাজ্যের মালয়েশিয়ান ইমিগ্রেশন দপ্তর ক্লাং পোর্ট এলাকার পেন্ডামার বি অ্যাপার্টমেন্টে একটি বৃহৎ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

সোমবার রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অভিযানে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের মোট ৭৮ জন কর্মকর্তা অংশ নেন।

অভিযানটিতে নেতৃত্ব দেন ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতো লোকমান এফেন্দি বিন রামলি। তার সঙ্গে উপস্থিত ছিলেন সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক খাইরুল আমিনুস বিন কামারুদ্দিন।

অভিযান চলাকালে মোট ২৮৫ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের সন্দেহে ৯৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও নেপালের নাগরিক রয়েছেন।

আটকদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক আটক হয়েছেন তা জানা যায়নি।

সবাইকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিয়েহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।



শেয়ার করুন