<p><br></p>
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ১১:৪৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


জয়পুরহাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার.
রিফাত হোসেন মেশকাতঃ
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
জয়পুরহাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার.


জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১১ নভেম্বর রাতে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ খোরশেদ আলম, এএসআই মোঃ আসাদুল ইসলাম প্রমুখের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।


অভিযানে ৭২১ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটরসাইকেল এবং দুই মাদক ব্যবসায়ী মোঃ মোনেম বেপারী (৪০) ও ফয়সাল বেপারী (২১)-কে গ্রেপ্তার করা হয়।


পুলিশের ধারণা, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মোটরসাইকেলটি মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলেও জানা যায়।

উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



শেয়ার করুন