<p><br></p>
১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০১:০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচার করতে হবে : নুরুল ইসলাম নয়ন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৫
যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচার করতে হবে : নুরুল ইসলাম নয়ন


কুমিল্লায় যৌথ বাহিনীর নির্যাতনে নিহত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের অধীনস্থ সদর উপজেলার ৫ নং পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। 


যুবদল নেতা তৌহিদুল ইসলামের নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, তৌহিদুল ইসলামদের ত্যাগ, রক্ত, অবিচল লড়াইয়ের মাধ্যমে আজকের এই বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের অবদানের ফলে আজ স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে মানুষ, তাদের সাহসের জন্যই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। সেই তাদেরই রক্ত ঝরানো, সেই তাদেরকেই নির্মমভাবে হত্যা, এ কোন বর্বরতা! যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যা কোনোভাবেই মেনে নেয়া হবে না। 


অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদলের সাধারণ সম্পাদক  নুরুল ইসলাম নয়ন বলেন, ২৪'র গণ-অভ্যুত্থানের সাহসী যোদ্ধা, যুবদল নেতা আমাদের ভাই শহীদ তৌহিদুল ইসলামের হত্যাকান্ডে জড়িত যৌথ বাহিনীর সকলকে অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 


এসময় যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিনুর উর রহমান ইয়াছিনসহ কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।




শেয়ার করুন