<p><br></p>
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ১১:৫০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


রাজনৈতিক দলগুলো ও সরকারকে হুঁশিয়ারি- নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৫
রাজনৈতিক দলগুলো ও সরকারকে হুঁশিয়ারি- নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী


কোনো রাজনৈতিক দল ছলচাতুরী করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করছেন 

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে যে জন্য পালিয়ে যেতে হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে যদি সে পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তবে ছাত্র-জনতা আবারো রক্ত দিতে প্রস্তুত। শনিবার সকালে রিকশাচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতিনিয়ত যেসব রাজনৈতিক দল রাস্তায় চাঁদাবাজি করছে, অবিলম্বে তাদের তা বন্ধ করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা ও তাদের দোসরদের দ্রুত বিচার করতে হবে। কোনো রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না।

বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন এই নেতা। তিনি বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই আমরা সরকারের কাছ থেকে ঘোষণাপত্র চাই।



শেয়ার করুন