<p><br></p>
১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:২৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে: মির্জা ফখ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২২-১২-২০২৪
কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে: মির্জা ফখ


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষের ওপর নির্যাতন করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। তারা আজ পালিয়েছে। তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের নতুন ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে। কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে।’

আজ রবিবার পঞ্চগড়ের সাকোয়া হাইস্কুল মাঠে বোদা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ‘ভোটের কথা বলা হলে কেউ কেউ ভালোভাবে নেয় না। অনেকে সংস্কারের কথা বলছে- তবে এ সংস্কারের কথা বিএনপি বহু আগেই বলে দিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানাই।’

দেশকে বিভক্তির হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল দাবি করেন, ‘পতিত স্বৈরাচাররা এখনও সক্রিয়; তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

শেখ হাসিনাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলে সপরিবারে পালাতে হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্টদের পরিণতি এমনই হয়। ১৫ বছরের বেশি সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে জোর করে নির্যাতন করে ক্ষমতা দখল করে রেখেছিল।’

ছাত্র-তরুণরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সুযোগ এনে দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা ষড়যন্ত্র করছে ভারতে বসে, তারা একটা প্রচারণা চালাচ্ছে সংখ্যালঘুদের ওপর নাকি বাংলাদেশে নির্যাতন নিপীড়ন হচ্ছে- এসব বলে বিভ্রান্ত করে বিপদে ফেলার চক্রান্ত করা হচ্ছে তাই এসব মোকাবিলা করতে হবে।’



শেয়ার করুন