<p><br></p>
১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৩২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


এসপি হলেন ১৯ পুলিশ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৯-১২-২০২৪
এসপি হলেন ১৯ পুলিশ কর্মকর্তা


পুলিশ সুপার (এসপি) পদে একযোগে ১৯ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। তারা অতিরিক্ত পুলিশ সুপার থেকে এসপি পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Description: Unibots.com

উপসচিব আবু সাঈদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) বর্ণিত কর্মকর্তাদের পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হলো। পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

তবে পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ অথবা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন অথবা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মইনুল হক, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. মারূফ আব্দুল্লাহ, অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ইয়াছিন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক আহমেদ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল্লাহ এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আফরোজ।

এছাড়া পদোন্নতি পাওয়া অন্যরা হলেন- ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী, খুলনা পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রুহুল কুদ্দুস, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মফিজুল ইসলাম, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, খাগড়াছড়ির মহালছড়ির ৬ষ্ঠ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব এবং র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।



শেয়ার করুন