<p><br></p>
১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৪৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


পটুয়াখালীতে এনসিপি প্রার্থীর তোরণে আগুন
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৫
পটুয়াখালীতে এনসিপি প্রার্থীর তোরণে আগুন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনের তোরণে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলা সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনের বাড়ির কাছে এ ঘটনা ঘটে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন আগে মুজাহিদুল ইসলাম শাহিনের সমর্থকরা তার বাড়ির কাছে একটি তোরণ নির্মাণ করেন। রোববার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে অগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। ভোরে পথচারীরা ক্ষতিগ্রস্ত তোরণ দেখার পর তা জানাজানি হয়।  

এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, যারা তোরণে অগ্নিসংযোগ করেছে তারা কাজটি ভালো করেনি। এগুলো করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না। এনসিপি গণমানুষের হৃদয়ে পৌঁছে যাবে। 

বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, অগ্নিসংযোগের খবরটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 



শেয়ার করুন