গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮


সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 10-11-2026

গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।


সোমবার (৯ নভেম্বর) রাতে শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। 


এদিকে, রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।


এ ছাড়া, মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজ গেটে ও পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে ও কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।


এদিকে, এসব ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোন তথ্য জানায়নি পুলিশ।


গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হা্বীবুল্লাহ পুলিশ মিডিয়া গ্রুপে মঙ্গলবার সকালে জানিয়েছেন,  সোমবার (৯ নভেম্বর) রাতে রাতে নাশকতা সৃষ্টিকারী ৮ জন গ্রেপ্তার করা হয়েছে। 


এসময়  ৭টি মোটরসাইকেল জব্দ  ও ১৫ টি ককটেল উদ্ধার    করা হয়। রাত  ৩  টায় ঢাকা-খুলনা হাইওয়েতে দুটি গাছ কেটে রাস্তা ব্লক দেওয়ার চেষ্টা করেছিল ।  সাথে সাথেই ক্লিয়ার করা হয়েছে। ঢাকা-খুলনা হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে ।  সদর থানা, কাশীয়ানি ও কোটালীপাড়ায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে ৬টি ককটেল নিক্ষেপ করেছে দৃবৃত্তরা । 


গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি   স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সুপার দাবি করেছে ।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।