আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই?


মোঃ সাদিক নওগাঁ (আত্রাই) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 09-11-2026

আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই?

নওগাঁর আত্রাই উপজেলার অন্যতম ব্যস্ত আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে নিয়মবহির্ভূতভাবে বসেছে তরিতরকারির হাট। ট্রেনযাত্রীদের নিরাপদ চলাফেরা, অপেক্ষা ও স্বাভাবিক ওঠানামার জন্য নির্ধারিত জায়গা দখল করে এভাবে কাঁচাবাজার বসানোয় সর্বসাধারণের মনে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম মূলত যাত্রীদের অবাধ যাতায়াত ও নিরাপদ ট্রেন যাত্রার জন্য সংরক্ষিত একটি জরুরি স্থান। অথচ সেই প্ল্যাটফর্মের বিভিন্ন অংশজুড়ে দেদারসে বসেছে কাঁচাবাজারের দোকান ও পসরা। এতে করে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য এই পরিস্থিতি দৈনন্দিন ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।   



সচেতন মহলের প্রশ্ন—যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি সরকারি প্ল্যাটফর্মে কাঁচাবাজার বসানোর অনুমতি দিল কে? এর পেছনে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো বৈধ অনুমোদন আছে কি না?


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।