গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে বল বানিয়ে দেওয়ার দক্ষতায় ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সব খেলোয়াড়কে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল। চলতি ফুটবল মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তার অ্যাসিস্টের সংখ্যা ১২টিতে পৌঁছেছে।
এই তালিকায় ইয়ামালের ঠিক পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন, যার ঝুলিতে রয়েছে ১১টি অ্যাসিস্ট।
সাম্প্রতিক পারফরম্যান্সে দুর্দান্ত ছন্দে থাকা এই স্প্যানিশ ফরোয়ার্ড গত রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ে রেখেছেন সবচেয়ে বড় ভূমিকা। ম্যাচের নির্ধারিত সময়ে তার বাড়ানো নিখুঁত পাস থেকেই জয়সূচক গোলটি আদায় করে নেন ফারমিন লোপেজ। চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় ৮টি এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৪টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। এছাড়া কেইনের সমান ১১টি অ্যাসিস্ট নিয়ে তার ঠিক পরেই রয়েছেন তুফান, নিকো পাজ ও গ্লোরি গ্রুল।
শুধু সতীর্থদের গোল করিয়েই ক্ষান্ত হননি লামিন ইয়ামাল, আতলেতিকোর বিপক্ষে ম্যাচে নিজের সামর্থ্যের পুরোটা ঢেলে দিয়েছেন তিনি। ম্যাচে সফলভাবে ছয়বার ড্রিবলিং করার পাশাপাশি তৈরি করেছেন দলের হয়ে সর্বোচ্চ সাতটি গোল করার সুযোগ। আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগেও সমানতালে লড়েছেন এই তরুণ তারকা, জিতে নিয়েছেন দুটি ট্যাকল। সব মিলিয়ে চলতি মৌসুমে বার্সেলোনা-র আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা ও তুরুপের তাস হয়ে উঠেছেন তিনি।
সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক
উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।