রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ঘটে যাওয়া এই আকস্মিক বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে দু'জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। ঘটনার পর আদালত চত্বর ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।