দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে দেশের ৬টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে তিনি এই ঘোষণা দেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রাথমিকভাবে যে ৬টি শিল্পাঞ্চলে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে, সেগুলো হলো:
গাজীপুরের টঙ্গী
আশুলিয়া
কালিয়াকৈর
নারায়ণগঞ্জ
ঢাকার সাভার
চট্টগ্রাম
শ্রমিকদের সেবাই হবে প্রধান অগ্রাধিকার সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, এই হাসপাতালগুলো কেবল এবং শুধুমাত্র শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদানের জন্যই উৎসর্গ করা হবে। শ্রমিক ভাই-বোনদের সুচিকিৎসার সুব্যবস্থা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। হাসপাতালগুলোর নামকরণের ক্ষেত্রেও শ্রমিকদের সেবার বিষয়টি বিশেষভাবে মাথায় রাখা হবে।
অতীতের সমালোচনা ও বর্তমান সরকারের লক্ষ্য বিগত স্বৈরাচারী আমলের সমালোচনা করে তারেক রহমান বলেন, অতীতে চিকিৎসা ব্যবস্থা, জ্বালানি ও শিল্প খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। দেশের মানুষকে বাধ্য করা হতো দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে। বর্তমান গণতান্ত্রিক সরকার সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।