বগুড়ার ধুনট উপজেলা পাবলিক লাইব্রেরিতে বিসিএস, শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া তরুণ-তরুণীদের জন্য সহায়ক গাইড বই উপহার দেওয়া হয়েছে।
গত সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় ‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’ ও ‘ওরাকল পাবলিকেশন’-এর যৌথ উদ্যোগে এই বইগুলো হস্তান্তর করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’-এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোনাজ্জেমুল ইসলাম সুমন এবং ‘ওরাকল পাবলিকেশন’-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাকিমুজ্জামান পরাগ। এই উদ্যোগের ফলে স্থানীয় চাকরিপ্রত্যাশীরা লাইব্রেরিতে বসে আরও সহজে ও ভালোভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।