সোমবার (৯ নভেম্বর) ভোরে গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলবর্তী এলাকা থেকে ১২ জন অভিবাসীর নিথর দেহ উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। তবে তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
কোস্ট গার্ডের এক কর্মকর্তার ভাষ্যমতে, কালই লিমেনেস বন্দরের প্রায় ১৫ নটিক্যাল মাইল দূর থেকে ওই নৌকাটি থেকে ১৮ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়। এ ছাড়া ক্রিট দ্বীপের আশপাশে আরও কয়েকটি পৃথক উদ্ধার অভিযানে বেশ কয়েকজনকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত সবাইকে উপকূলে নিয়ে আসার কাজ চলছে।