রাণীনগরে জাতীয় সমবায় দিবস পালিত


মোঃ সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 08-11-2026

রাণীনগরে জাতীয় সমবায় দিবস পালিত

করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতি পাদ্য বিষয়কে সামনে রেখে  নওগাঁর রাণীনগরে ৫৫ তম  জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এক র‌্যালি শেষে স্থানীয় অডিটোরিয়ামে সমবায় অফিসার জাফরুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার রাকিবুল হাসান।  


আলোচনা সভায় অন্যদের বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জাহিদুল ইসলাম, প্রণিসম্পদ অফিসার ডা. তানভির হাসান, যুব উন্নয়ন অফিসার ইবনু ছাব্বির, মহিলা বিষয়ক অফিসার শাহিনা আকতার, উপজেলা বিএনপি সভাপতি এছাহক আলী, সাধারন সম্পাদক মোসারব হোসেন, যুবদলের আহ্বয়ক মোজাক্কির হোসেন, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।