আলিবাবাডটকম-এ ভেরিফায়েড সাপ্লায়ার হলো ‘স্টেপ ফুটওয়্যার’


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2026

আলিবাবাডটকম-এ ভেরিফায়েড সাপ্লায়ার হলো ‘স্টেপ ফুটওয়্যার’

দেশের ফুটওয়্যার শিল্পের আন্তর্জাতিক বাজারে প্রবেশের পথ আরও সুগম হলো। বিশ্বখ্যাত বিটুবি (B2B) ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবাডটকম-এ আনুষ্ঠানিকভাবে ‘ভেরিফায়েড সাপ্লায়ার’ হিসেবে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় দেশীয় জুতার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার। এই অর্জনের মাধ্যমে বৈশ্বিক ক্রেতাদের সামনে নিজেদের ব্যবসায়িক সক্ষমতা ও রপ্তানির অপার সম্ভাবনা তুলে ধরার নতুন সুযোগ তৈরি হলো।

এই যাত্রায় স্টেপ ফুটওয়্যারকে কৌশলগত সহযোগিতা দিচ্ছে আলিবাবাডটকম-এর বাংলাদেশের অফিসিয়াল চ্যানেল পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান গত ১ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার উত্তরার প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা নাঈম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান

  • পরিচালক আয়মান জামান

  • ম্যাক্সিমোর বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বৈশ্বিক বাণিজ্যের নতুন দিগন্ত ‘স্টেপ—মাই কমফোর্ট জোন’ স্লোগানকে সামনে রেখে দীর্ঘ এক যুগ ধরে দেশীয় বাজারে সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছে স্টেপ ফুটওয়্যার। আলিবাবাডটকম-এর ভেরিফায়েড সাপ্লায়ার হওয়ায় এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশের আমদানিকারক ও পাইকারি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারবে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ‘Alibaba.com CoCreate 2026’-এও অংশ নেয় ব্র্যান্ডটি। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই পদক্ষেপ দেশের ফুটওয়্যার শিল্পকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।